Sunday, June 7, 2026

সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে সম্মান জানাতে বিশেষ উদ্দোগ নিল এএফআই

Date:

Share post:

প্রতি বছর ৭ আগস্ট পালন করা হবে ‘জ্যাভলিন থ্রো দিবস’। এমনটাই জানালেন এএফআই-এর( afi) প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত ভানোট( lalit vanot)। শুধু তাই নয় ৭ আগস্ট আয়োজন করা হবে জ্যাভলিন থ্রোয়ের প্রতিযোগিতা। এমনটাও জানালেন তারা। টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনার পদক জয়ী নীরজ চোপড়াকে( neeraj chopra) সম্মান জানাতে এমনই উদ্দোগ নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া।

এদিন এএফআই-এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত ভানোট নীরজকে সঙ্গে নিয়ে বলেন,”৭ আগস্ট দিনটা ভারতের ক্রীড়া ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কারণ সেই দিন আমাদের সবার প্রিয় নীরজ ইতিহাস গড়েছিল। তাই ওর সম্মানে ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের প্ল্যানিং কমিটি এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হল। এ বার থেকে প্রতি বছর ৭ অগস্ট ‘জ্যাভলিন থ্রো দিবস’ হিসেবে পালন করব। পাশাপাশি এই দিনে জ্যাভলিন প্রতিযোগিতার আয়োজনও করা হবে।”

গত ৭ আগস্ট টোকিও অলিম্পিক্সে ইতিহাস গড়েন নীরজ। জ‍্যাভলিন থ্রোতে সোনার পদক জেতেন তিনি। তাঁর প্রতি সম্মান জানাতেই এমন উদ্দোগ নিল এএফআই।

আরও পড়ুন:আসন্ন আইপিএলের দ্বিতীয় পর্বে বেশ কিছু পরিবর্তন আনছে বিসিসিআই

 

Related articles

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...