Tuesday, June 23, 2026

এটিএম-এ টাকা না থাকলে ব্যাঙ্কের জরিমানার নির্দেশ আরবিআইয়ের

Date:

Share post:

অনেক সময়ই এটিএম-এ টাকা না থাকায় সমস্যায় পড়তে হয় গ্রাহককে। এ বার থেকে সেই সমস্যার সমাধান করতে কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে একটি নির্দেশে বলা হয়েছে সমস্ত ব্যাঙ্ককে এটিএম-এ টাকা থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। যদি এটিএম নগদ শূন্য হয়ে পড়ে, তাহলে জরিমানা দিতে হবে ব্যাঙ্ককে। আরবিআই-এর তরফ থেকে রাজ্যের সব ব্যাঙ্কগুলিকে এটিএম পরিচালনার পরিকাঠামো আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এটিএম নগদ শূন্য হয়ে গেলে গ্রাহককে বিপুল সমস্যার মুখে পড়তে হয়। যাতে এই ধরণের ঘটনা না ঘটে, সে দিকে খেয়াল রাখার দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাঙ্কের ।

কোনও ব্যাঙ্ক যদি এই নির্দেশ না মানে, সেক্ষেত্রে তাদের দিতে হবে জরিমানা। আগামী ১ অক্টোবর থেকে এই নিয়ম চালু হচ্ছে।

আরও পড়ুন- বাংলায় টুইটে শহিদ ক্ষুদিরামকে স্মরণ: শাহর বাংলা টুইটে বানান বিভ্রাট!

নির্দেশিকায় জানানো হয়েছে , এক মাসে ১০ ঘণ্টার বেশি একটি এটিএম-এ টাকা না থাকলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এটিএমের ‘ডাউন টাইম’ বা কতক্ষণ সেটি নগদ শূন্য থাকছে তা জানাতে হবে নিয়মিত। অন্যথায় জরিমানার অঙ্ক আরও বাড়বে ।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...