Saturday, May 16, 2026

ভারত-ইংল‍্যান্ড প্রথম টেস্টের পর শাস্তির মুখে পড়ল বিরাট কোহলি, জো রুটেরা

Date:

Share post:

স্লো ওভার রেটের জন্য দু’পয়েন্ট কাটা গেল ভারত ও ইংল্যান্ড( India-england) দুই দলের। শুধু পয়েন্ট কাটাই নয়, শাস্তির কবলে পড়তে হল বিরাট কোহলি( virat kohli) ও জো রুটদের( joe root)। কেটে নেওয়া হল ম্যাচ ফি-র ৪০ শতাংশও।

প্রথম টেস্টে দুই আম্পায়ারের দেওয়া রিপোর্টের ভিত্তিতে শাস্তি মুখে পড়ল দু’দল। রিপোর্টে দুই দলের স্লো ওভার তুলে ধরা হয়েছে। নির্ধারিত সময়ে দু’ওভার পিছিয়ে ছিল ভারত এবং ইংল্যান্ড। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুসারে, শাস্তির মুখে পড়ে তারা। সেখানে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ কাটা হবে। সেই কারণেই ম্যাচ ফি কাটা হয়েছে দু’দলের।

ওপর দিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকলে, সেই দলের ১ পয়েন্ট করে কেটে নেওয়া হবে। সেই নিয়ম অনুসারেই দুই পয়েন্ট কাটা গিয়েছে দুই দলের।

আরও পড়ুন:হুগো বৌমাস এবং জনি কাউকো আসায় দলে শক্তি বেড়েছে, বললেন হাবাস

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...