Friday, June 5, 2026

কিন্নোরে ধস সরাতেই মিলছে মৃতদেহ, উদ্ধারে আইটিবিপি

Date:

Share post:

আশঙ্কায় সত্যি হল। উদ্ধারকাজ শুরু হতেই কিন্নোরে ধসে চাপা পড়া বাসের ভিতর থেকে বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ। এখনও পর্যন্ত মোট ১১ জনের দেহ বের করে আনা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারের কাজ। ড্রোন দিয়ে ঘটনাস্থলে নজর রাখা হচ্ছে। আহত ১৩ জন। এখনও কোনও খোঁজ নেই ২৫-৩০ জনের।

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কিন্নোরে (Kinnar) খাদে পড়ে যাত্রীবোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ি। বুধবার, সকালে কিন্নোরের চোরা সংলগ্ন জাতীয় সড়ক দিয়ে যাত্রী বোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ি যাচ্ছিল। হঠাৎই ভূমিধস (Land Slide) শুরু হয়। যার জেরে খাদে পড়ে যায় বাস ও গাড়িগুলি।

উদ্ধাতকাজ চালাচ্ছেন যোগ ৩০০-র বেশি আইটিবিপি (Itbp) জওয়ান। পাথর সরিয়ে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। প্রথম দিকে ধসের পাথর যে ভাবে নেমে আসছিল, তাতে উদ্ধারকাজ ব্যাহত হয়। রাতভর উদ্ধারকাজ চলবে।

আরও পড়ুন- সিলিকন ভ্যালিতে সক্রিয় ইনফোসিস, জানালেন পার্থ

ইতিমধ্যেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের তরফে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

advt 19

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...