Tuesday, June 9, 2026

রাজ্যসভায় তুলকালাম: মহিলা সাংসদদের উপর আক্রমণ গণতন্ত্রে আঘাত, মন্তব্য পাওয়ারের

Date:

Share post:

তাঁর ৫৫ বছরের সংসদীয় জীবনে রাজ্যসভায় মহিলা সাংসদদের উপর এ ধরনের আক্রমণ দেখেননি- বুধবার অধিবেশন থেকে বেরিয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন এনসিপি (Ncp) নেতা শরদ পাওয়ার (Sharad Power)।

অন্যান্য দিনের মতো বুধবারও রাজ্যসভায় অধিবেশন শুরু হয়ে কিছুক্ষণ চলার পর, তা মুলতবি হয়ে যায়। ফের বারোটার সময় সভা শুরু হয়। পেগাসাস (Pegasus) থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বিশেষ করে কৃষি আইন-সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবি জানিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধী সাংসদরা। ছিলেন মহিলা সাংসদরাও। এমনকী কৃষি আইনের প্রতিলিপি ছুড়ে ফেলা হয় অধিবেশন কক্ষের মধ্যে। অভিযোগ, সেই সময় প্রায় ৪০ জন সাংসদদের জোর করে সেখান থেকে সরাতে যান। বাদ যাননি মহিলা সাংসদরাও। তাঁদের জোর করে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন- গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আগ্রহী নয় কেন্দ্র: মানুষকে বোঝাবে বিরোধীরা

এই ঘটনার তীব্র নিন্দা করেন শরদ পাওয়ার। তাঁর কথায়, “৪০ জন বহিরাগত নারী-পুরুষকে এভাবে সংসদের অধিবেশনে এর আগে আমি ঢুকে পড়তে দেখিনি। এটা অত্যন্ত বেদনাদায়ক। গণতন্ত্রের উপর আঘাত”। এই হট্টগোলের মধ্যে এরপর রাজ্য সভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

advt 19

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...