Tuesday, June 9, 2026

গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আগ্রহী নয় কেন্দ্র: মানুষকে বোঝাবে বিরোধীরা

Date:

Share post:

বাদল অধিবেশনের পুরোটাই রইল উত্তপ্ত। বুধবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা (Loksabha)। নির্দিষ্ট সময়ের আগেই লোকসভা মুলতুবি ঘোষণা করে দেন অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla)। এক্ষেত্রে আঙুল ওঠে বিরোধীদের দিকে। তাদের জন্য এই সভার কাজ ঠিক করে করা যায়নি বলেও জানান অধ্যক্ষ। এর জবাব দিতেই বৃহস্পতিবার বিরোধীরা নেতারা সংসদ ভবনের সামনে জড়ো হবেন। সেখান থেকে তাঁরা যাবেন বিজয়চক (Vijay Chowk)। সংবাদ সংস্থাকে এ খবর জানিয়েছেন কে সুরেশ (K Suresh)।

তিনি বলেন, সংসদে (Parliament) দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেন্দ্রীয় সরকার আলোচনা করতে রাজি নয়। একথাই তাঁরা সাধারণ মানুষকে বোঝাবেন। এই জমায়েতে যোগ দেবেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)।

আরও পড়ুন- আহত সুদীপকে দেখতে হাসপাতালে অনুব্রত, বেরিয়ে বললেন বিজেপি শয়তানের দল

পেগাসাস (Pegasus) থেকে শুরু করে কৃষক আইন বা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি- এই সমস্ত বিষয় নিয়ে বারবার আলোচনার দাবি তুলেছে বিরোধীরা। কিন্তু তার জন্য সরকারপক্ষ পর্যাপ্ত সময় দেয়নি বলে অভিযোগ। এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংসদে আলোচনার দাবিতেই যে বিরোধীরা সরব হয়েছিলেন- সাধারণ মানুষকে সে কথা বোঝাতে বৃহস্পতিবার বিজয়চকে জড়ো হবে বিরোধী নেতৃত্ব। রাহুল গান্ধীর ডাকে এর আগেও বৈঠক করেছেন বিরোধী সাংসদরা।

advt 19

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...