Sunday, April 26, 2026

হিমাচলে ধসে নিঁখোজ বাসের হদিশ মিলল, মৃতের সংখ্যা বেড়ে ১৩

Date:

Share post:

দিনের আলো ফুটতেই অবশেষে খোঁজ মিলল ধসে নিখোঁজ হয়ে যাওয়া বাসের অর্ধেক অংশের। উদ্ধারকারী দলের আশঙ্কা মতোই তা ৫০০ মিটার নীচে খাদে আটকে রয়েছে। শেষ খবর পাওয়া অবধি, এখনও অবধি মোট ১৩টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩০ থেকে ৪০ জন।

রাতে উদ্ধারকাজ শেষের পর ভোর হতেই ফের শুরু হয়ে যায় উদ্ধারকার্য। সেই সময়ই রাস্তা থেকে ৫০০ মিটার নীচে ও সুতলেজ নদী থেকে ২০০ মিটার উপরে আটকে থাকতে দেখা যায় বাসের অর্ধেক অংশ। বাসটি নীচে পড়ে যাওয়া এবং তার উপর প্রচুর সংখ্যক বোল্ডার এসে পড়ায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। ওই বাসের ভিতর আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনাও কম বলে মনে করছেন উদ্ধারকারী দল।
বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ হিমাচলের কিন্নর জেলার নেইগাল সারিতে ধস নামে।সেই সময় ওই পথ ধরে যাচ্ছিল হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে পড়ে যান। গতকাল দুপুর থেকেই উদ্ধারকার্যে নামে সেনা বাহিনী, বিপর্যয় মোকাবিলা দফতর ও আইটিবিপির জওয়ানরা। একে একে উদ্ধার হয় ১১টি দেহ।রাতেও চলে উদ্ধারের কাজ। ড্রোন দিয়ে ঘটনাস্থল নজরে রাখা হচ্ছিল বলে সেনাবাহিনীর আধিকারিকরা জানান।এমনকি বিকল্প রাস্তা তৈরি করে উদ্ধারের চেষ্টা চালানো হয়। পরে এ দিন সকালে আরও একটি দেহ উদ্ধার হয়। এই নিয়ে মোট ১৩টি দেহ উদ্ধার হয়েছে।


Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...