Wednesday, May 20, 2026

“সচিনের কিছু হলে জ‍্যান্ত পুড়িয়ে মারত আমাকে” : শোয়েব আখতার

Date:

Share post:

ভারত-পাকিস্তানের( india-pakistan) ক্রিকেট ম‍্যাচ গোটা বিশ্বর কাছে এক উপভোগ‍্য ম‍্যাচ। এই ম‍্যাচটি হার মানাতে পারে যেকোন ক্রিকেট ম‍্যাচকে। তবে এখন আর দুই দেশের মধ‍্যে কোন ক্রিকেট সফর হয়না। এখন শুধু আইসিসি( icc) ইভেন্টেই মুখোমুখি হয় এই দুটি দল। কিন্তু একটা সময় ছিল যখন উভয় দেশই উভয় দেশে ক্রিকেটীয় সফরে যেত। পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটাররাও ভালোবাসতেন ভারতে আসতে। তবে একবার ভারতে এসে জ‍্যান্ত পুড়ে মরে যাওয়ার ভয় পেয়ে ছিলেন শোয়েব আখতার। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমনটা জানালেন শোয়ব নিজে।

তিনি একটি ঘটনার উল্লেখ করে বলেন,” ২০০৭ সালে এক নৈশভোজের ঘটনা। সচিনকে কোলে তুলেছিলাম। তবে তারপরেই আমার হাত থেকে পড়ে গিয়েছিল সচিন। মনে হয়েছিল এ বার মরেই যাব আমি। সচিনের যদি লাগত, সিরিজে যদি খেলতে না পারত, তা হলে আমাকে তো মেরেই ফেলত ভারত। ভিসাই দিত না আর ভারতে আসার জন‍্য। জ্যান্ত পুড়িয়েও দিতে পারত। যদিও সেই সিরিজে দুরন্ত ব‍্যাট করেছিলেন সচিন। সচিন পড়ে যাওয়ার পর আমি সচিনকে জিজ্ঞাসা করে ছিলাম সচিন ঠিক আছে কি না। সচিনের কিছু হলে আমাকে হয়ত জ‍্যান্ত পুড়িয়ে মারত।”

এরপাশাপাশি শোয়েব আরও বলেন,”পাকিস্তান ছাড়া এক মাত্র ভারত থেকেই আমি সব চেয়ে বেশি ভালবাসা পেয়েছি। প্রচুর স্মৃতি আছে আমার ওই দেশে।”

আরও পড়ুন:ফিফা র‍্যাঙ্কিং-এ একই জায়গায় রইল ভারতীয় দল, শীর্ষে রইল বেলজিয়াম

 

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...