Thursday, February 12, 2026

খেলা হবে দিবস: খুব জমবে খেলা, যুবভারতীতে নামবে ভারত আর বাংলা!

Date:

Share post:

আগামী ১৫ অগাস্টের (Independence Day) পরের দিন অর্থাৎ ১৬ অগাস্ট রাজ্যের পাশাপাশি গোটা দেশে ‘খেলা হবে’ (Khela Hobe Diwas) দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। সেই ‘খেলা হবে’ দিবস উপলক্ষ্যে ওইদিন একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল রাজ্য সরকার। খেলবে ভারতীয় ফুটবল দল ও বাংলা ফুটবল দলে। কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচ।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই প্রীতি ম্যাচের কথা জানান ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস (Arup Biswas)। তিনি জানান, ১৬ অগাস্ট খেলা হবে দিবসের দিন সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল সাড়ে পাঁচটায় ভারতীয় জাতীয় দল এবং বাংলা দল দু’টি দলের খেলা হবে। পাশাপাশি মন্ত্রী আরও জানিয়েছেন, কোভিড বিধি মেনেই খেলা হবে দিবসের দিন পালন করা হবে। যুবভারতীর এই প্রীতি ম্যাচে ভারতীয় দলের তরফে থাকছে আদিল খান। এছাড়াও থাকছেন আরও একাধিক আকর্ষণীয় প্লেয়ার। পাল্লা দিতে বাংলা দলে কৌশিক সরকার ও অভিষেক খেলায় অংশগ্রহণ করবেন। যদিও সুনীল ছেত্রীকে এই খেলায় পাওয়া যাচ্ছে না, এমনটাই খবর।

আরও পড়ুন- সোমবার থেকে আরও একঘন্টা বাড়ছে মেট্রো চলাচলের সময়সীমা

advt 19

 

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...