Saturday, June 20, 2026

৫৫ হাজারের গণ্ডি পেরিয়ে নয়া শিখর ছুঁল দেশের শেয়ারবাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৫,৪৩৭.২৯ (⬆️ ১.০৮%)

🔹নিফটি ১৬,৫২৯.১০ (⬆️ ১.০১%)

করোনা ভীতিকে পিছনে ফেলে দেশের অর্থনীতির বাজার যে ক্রমশ ঊর্ধ্বমুখী সে খবর আগেই দিয়েছিল রিজাভ ব্যাংক। প্রতিদিনের শেয়ারবাজারের রিপোর্টে এবার দেখা যাচ্ছে তারই প্রতিফলন। সেই ধারা অব্যাহত রেখে রেকর্ড ভেঙে আরো ঊর্ধ্বমুখী হল ভারতের শেয়ার বাজার। সুপ্রভাত অতীতের সব রেকর্ড ভেঙে ৫৫০০০-এর গণ্ডি পার করেছে সেনসেক্স। একই রকমভাবে নয়া মাইলস্টোন ছুঁয়েছে নিফটিও।

বিগত কয়েকদিনের ধাক্কা সামলে শুক্রবার বাজার খোলার পর থেকেই শেয়ারবাজার দ্রুতগতিতে ৫৫০০০-এর গণ্ডি পার করে ফেলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৯৩.৩১ পয়েন্ট বা ১.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৪৩৭.২৯।

আরও পড়ুন:খেলা হবে দিবস: খুব জমবে খেলা, যুবভারতীতে নামবে ভারত আর বাংলা!

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। দিনের শেষে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলে নিফটিও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, নিফটি ১৬৪.৭০ পয়েন্ট বা ১.০১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৫২৯.১০। রিপোর্ট বলছে ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এ দিন।

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...