Saturday, March 14, 2026

সাতসকালে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে গুলি করে এবং বোমা মেরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে খুন করল দুষ্কৃতীরা। খুন হলেন কুরুন্নরুন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার হস্তিনাপুর গ্রামের কাছে চৈতপুর মাঠে। নাম মুস্তফা শেখ (৪৫)।

শুক্রবার সকালে সুন্দরপুর বাজার থেকে বাজার সেরে বাড়ি ফেরার পথে চৈতপুর গ্রাম সংলগ্ন মাঠে একদল দুষ্কৃতী হঠাৎ আক্রমণ করে। পরপর বেশ কয়েকটি বোমা ছোঁড়ার পরেও মৃত্যু নিশ্চিত করতে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলি ও বোমার আঘাতে ধানজমিতে লুটিয়ে পড়েন মুস্তফা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। শ্রীরামপুর গ্রামের পঞ্চায়েত সদস্য মুস্তফা শেখ এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগের তীর বিরোধীদের দিকে।

আরও পড়ুন- মিলল না জামিন, মাদককাণ্ডে গ্রেফতার পরীমনির ঠাঁই কারাগারেই

ঘটনার তীব্র নিন্দা করে গ্রামপঞ্চায়েত প্রধান তপনকুমার রায় বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মুস্তাফাকে খুন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে কঠোরতম শাস্তি দেওয়া হোক। জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অশোক দাসের মতে, পায়ের তলায় মাটি হারিয়ে খুনের রাজনীতি শুরু করেছে বিরোধীরা। বড়ঞা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গোলাম মোর্সেদ জর্জ জানান, দু বছর আগেও একবার ওঁর ওপর হামলা চালানো হয়েছিল। বোমার আঘাতে জখম হয়েছিলেন। শুক্রবার বাজার করে বাড়ি ফেরার পথে তাঁকে নৃশংসভাবে খুন করে বিরোধীদের আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশের কাছে দাবি, তদন্ত করে দোষীদের উপযুক্ত ব্যবস্থা করুক। জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার বলেন, ঘটনার সঙ্গে জনাচারেক দুষ্কৃতী জড়িয়ে রয়েছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে।

advt 19

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...