Thursday, May 14, 2026

পাকিস্তানের ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন কোনও মহিলা

Date:

Share post:

পাকিস্তানের(Pakistan) ইতিহাসে প্রথমবার প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন কোনও মহিলা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি অগাস্টেই পাকিস্তানের প্রথম মহিলা প্রধান বিচারপতি(chief justice) হিসেবে দায়িত্বভার নেবেন বিচারপতি আয়েশা মালিক(Ayesha Malik)।

আরও পড়ুন:আদি ও নব্যর লড়াইয়ে জেরবার হুগলি বিজেপি, দল ছাড়ছেন মণ্ডলের প্রাক্তন নেতা

জানা গিয়েছে, পাকিস্তানের বর্তমান প্রধান বিচারপতি মুশির আলম আগামী ১৭ আগস্ট অবসর নিতে চলেছেন। এরপরই প্রধান বিচারপতির মত গুরু দায়িত্ব কাঁধে তুলে নেবেন বিচারপতি আয়েশা। পদত্যাগের আগে মুশির আলম নিজেই আয়েশার নাম সুপারিশ করেছেন প্রধান বিচারপতি হিসেবে। বর্তমানে লাহোর হাইকোর্টের সিনিয়র বিচারপতিদের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছেন আয়েশা মালিক। সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তানের মতো দেশে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস গড়বেন আয়েশা। জানা গিয়েছে বিচারপতি আয়েশা মালিক ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত করাচিতে ফকরুদ্দিন ইব্রাহিমের লিগাল কোম্পানিতে সহায়ক হিসেবে কাজ শুরু করেন। এরপর লাহোরে পাকিস্তান কলেজ অফ ল কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করেন। দেশে আইন নিয়ে পড়াশোনার পাঠ শেষ করার পর তিনি লন্ডনের প্রতিষ্ঠিত হার্ভার্ড ল স্কুল থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ২০২১ সালে লাহোর আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। অবশেষে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন আয়েশা মালিক।

advt 19

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...