Tuesday, June 2, 2026

ট্রাডিশন বদলে আলিমুদ্দিনে উড়ল জাতীয় পতাকা!

Date:

Share post:

দীর্ঘ ৭৪ বছর পর এই প্রথম বার সিপিআইএম আলিমুদ্দিন স্ট্রিটের অফিসে এবার জাতীয় পতাকা উত্তোলন করল। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পতাকা উত্তোলন করেন । উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, মহ: সেলিম প্রমুখ ।

প্রথম প্রচেষ্টাতেই বিভ্রাট। উল্টো পতাকা উত্তোলন করতে যাচ্ছিলেন বিমান বসু। কিন্তু পতাকা তোলার মুহূর্তেই তাঁর এবং পাশে থাকা সিপিএম নেতা মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীর চোখে পড়ে বিষয়টি। এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন সেলিম। দ্রুতই উল্টো পতাকা নামিয়ে সোজা পতাকা তোলেন বিমান-সেলিম। এক সিপিএম নেতা বলেন, ‘‘যাঁরা পতাকা উত্তোলন কর্মসূচির প্রস্তুতির দায়িত্বে ছিলেন, তাঁদের ভুলেই হয়তো এমনটা হয়েছে। কিন্তু উল্টো জাতীয় পতাকা তোলা হয়নি। আমরা জাতীয় পতাকার মর্যাদা জানি।’’ শেষমেশ বিভ্রাটপর্ব কাটিয়ে জাতীয় পতাকা তোলায় স্বস্তি ফেরে আলিমুদ্দিনে। বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেশের সংবিধান রক্ষার শপথ নিলেন সিপিএমের নেতারা।

আরও পড়ুন – অ্যান্টিক কয়েনের গল্প ফেঁদে অপহৃত যুবক!
এদিন আলিমুদ্দিন ষ্ট্রিট থেকে শুরু করে জেলা, শাখা কমিটিগুলিতে ভারতের জাতীয় পতাকা প্রথমবারের জন্য উত্তোলন করা হয়।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, যেহেতু এ বার দেশের স্বাধীনতা ৭৫তম বর্ষে পদাপর্ণ করছে, তাই দলগত ভাবে সব পার্টি অফিসেই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে ।

advt 19

 

Related articles

ভক্তিতেই আস্থা, আইপিএল জয়ের পরই প্রেমানন্দ মহারাজের দরবারে বিরুষ্কা

আইপিএল চ্যাম্পিয়ন হয়েই বৃন্দাবন সফরে বিরাট কোহলি অনুষ্কা শর্মা(Anushka Sharma and Virat Kohli )। বৃন্দাবনে স্বামী প্রেমানন্দ মহারাজের((Premanand...

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...