Wednesday, June 3, 2026

স্বাধীনতা দিবসের দিনে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পার-বোলারোর মুখোমুখি সংঘর্ষে মৃত ৪

Date:

Share post:

বোলারো গাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চারজনের। আজ সকালে ঘটনাটি ঘটে মালদার গাজোল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদের মধ্যে এক মহিলা ও শিশু রয়েছে।

আরও পড়ুন: অ্যান্টিক কয়েনের গল্প ফেঁদে অপহৃত যুবক!

পুলিশ সূত্রের খবর, বোলার গাড়িটি রায়গঞ্জের দিক থেকে মালদা আসছিল অন্যদিকে একটি ডাম্পার মালবোঝাই করে মালদা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। মশালদিঘি ও আহোড়ার মাঝামাঝি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে উঠতেই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এঁড়াতে ডাম্পারটি শেষ মুহূর্তে স্টিয়ারিং ঘুরিয়েও নিয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। ডাম্পারের তলায় ঢুকে যায় বোলারোটি। ঘটনাস্থলেই মারা যান তিনজন। বাকি একজনকে উদ্ধার করে গাজোল থানার পুলিশ।তাঁকে মালদা মেডিকাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই আহত ব্যক্তির মৃত্যু হয়।মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে,  দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটির ছাদ কেটে মৃতদেহ উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় তাঁদের। বোলারটিতে গর্ভমেন্ট অন ডিউটি লেখা থাকায় মৃতরা কোনও সরকারি আধিকারিকের আত্মীয় কিনা তা জানার চেষ্টা চলছে।


Related articles

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...