Tuesday, June 23, 2026

আইপিএলের দ্বিতীয় পর্বে ক্রিকেটার ছাড়তে রাজি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইসিবি

Date:

Share post:

আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্বে খেলতে  আর কোন সমস‍্যা রইল না স্টিভ স্মিথ(steve smith), মিচেল স্টার্ক(michael stark),ইয়ন মর্গ‍্যান( eoin morgan), মইন আলিদের(moeen ali)। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া( cricket Australia) এবং ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ড( ECB) আইপিএলের দ্বিতীয় পর্বের খেলার অনুমতি দেয়। যার ফলে খুশি ফ্র্যাঞ্চেইজি গুলিও।

সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্ব। সেখানে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটার ছাড়লেও, অস্ট্রেলিয়া এবং ইংল‍্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটার প্রথমে ছাড়তে রাজি ছিল না। কিন্তু রবিবার বিসিসিআইয়ের তরফ থেকে ফ্র্যাঞ্চেইজি গুলিওকে জানান হয়, ইংল্যান্ড বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের ছাড়তে তাদের কোনও সমস্যা নেই। তবে এক্ষেত্রে বলা হয়েছে ক্রিকেটাররা ব্যক্তিগত ভাবে রাজি থাকলে তবেই আইপিএলে খেলতে দেখা যাবে তাঁদের।

এই নিয়ে এক ফ্র্যাঞ্চেইজি দলের এক কর্তা বলেন,” আমরা একটা ফোন পেয়েছি আইপিএলের অফিস থেকে। আমাদের বলা হয়, ইংল্যান্ড বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেটারদের ছাড়তে তাদের কোনও সমস্যা নেই। তবে সবটাই নির্ভর করবে সেই ক্রিকেটারের ওপর। তারা রাজি থাকলেই আইপিএলে খেলতে পারবে।”

আরও পড়ুন:স্বাধীনতা দিবসের ভাষণে অলিম্পিক্সে অংশ নেওয়া সকল ভারতীয় ক্রীড়াবিদদের কুর্নিশ মোদির

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...