Friday, May 15, 2026

খেলা হবে দিবস: TMCP-এর উদ্যোগে সুভাষ সরোবরে ফুটবল টুর্নামেন্ট

Date:

Share post:

রাত পোহলেই রাজ্যজুড়ে পালিত হবে “খেলা হবে” দিবস (Khela Hobe Divas)। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, আট থেকে আশি মেতে উঠবে খেলায়। “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…”, ফলে খেলা হবে দিবসে মূলত ফুটবলে মেতে উঠবে সকলে। যদিও অন্যান্য খেলাও হবে।

আর খেলা হবে দিবসকে সামনে রেখে রাজ্যের শাসক তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) উদ্যোগ কলকাতার বেলেঘাটার (Beleghata) সুভাষ সরোবরের (Subash Sorobor) মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সেলের সদস্যদের নিয়ে এই দিনরাতের সেভেন সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলা হবে দিবস পালনের পাশাপাশি এই টুর্নামেন্টের মাধ্যমে তারা করোনা সচেতনতারও বার্তা দিতে চাইছেন। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে “কোভিড থার্ড ওয়েভ অ্যাওয়ারনেস কাপ”। সোমবার সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন। অনুষ্ঠানে হাজির থাকবেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মনোজ তেওয়ারি, প্রাক্তন ফুটবলার ও সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া-সহ আরও অনেকে। সংগঠনের পক্ষে টুর্নামেন্টের আয়োজন করছে সংগঠনের লিগ্যাল সেল। সহযোগিতায় থাকছে মেডিক্যাল সেল। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত দোলা-অপরূপা: ফোন মমতার, জঙ্গলরাজের সন্ত্রাস: তীব্র প্রতিক্রিয়া কুণালের

advt 19

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...