Saturday, June 6, 2026

স্বাধীনতা দিবসে রীতিমতো জমে উঠল বিটিং রিট্রিট

Date:

Share post:

আজ ভারত-পাকিস্তান সীমান্ত সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। করোনার নির্দেশিকা মেনে এখানে বিটিং রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সময় ভারত-পাকিস্তান সীমান্তে হিন্দুস্তান জিন্দাবাদ এবং বন্দে মাতরমের স্লোগানে অনুরণিত হয়। সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল তুঙ্গে। বিএসএফ জওয়ানরা পাকিস্তানি রেঞ্জারদের সামনে তাদের বীরত্ব প্রদর্শন করেন। দেশপ্রেম এবং উৎসাহে পরিপূর্ণ এই পারফরম্যান্স দেখে সবাই হিন্দুস্তান জিন্দাবাদ এবং ভারত মাতার স্লোগান দিতে শুরু করেন।
স্বাধীনতা দিবসে রীতিমতো জমে উঠল বিটিং রিট্রিট। আটারি-ওয়াঘা সীমান্তে রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আজ দেশজুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে। অমৃত মহোৎসব নামে পালন হচ্ছে আজকের দিনটি।
এদিন সকালেই বিএসএফ জওয়ান এবং পাকিস্তানি রেঞ্জার্সরা একে অপরকে মিষ্টি উপহার দেয়। ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত-পাকিস্তান সীমান্তে অবস্থিত যৌথ পোস্ট আটারি জিরো লাইনে দুই দেশের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে প্রায় ২৫ মিনিটের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।বিটিং রিট্রিট ১৯৫৯ সালে শুরু হয়েছিল। এটি বরাবর আয়োজন করে আসছে বিএসএফ।

advt 19

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...