Thursday, June 18, 2026

পার্ক স্ট্রিটে গুলিবিদ্ধ ১,পলাতক ৩ দুষ্কৃতী

Date:

Share post:

রাতের অন্ধকারে খাস কলকাতার বুকে গুলিবিদ্ধ হয়ে জখম ১। জানা গেছে, ফুটবল খেলা বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপরই ৩ জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোঁড়ে।ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটের ইলিয়ট লেনে। স্থানীয় বাসিন্দারা আহত ওই ব্যক্তিকে তড়িঘড়ি চিত্তরঞ্জন মেডিক্যালে ভর্তি করেন।এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ভবানীপুর থানার পুলিশ।

আরও পড়ুন-কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও
অভিযোগ পার্ক স্ট্রিটে ফাইনাল ফুটবল ম্যাচ চলার সময়ে ক্লাবের সামনে বসে মদ্যপান করছিল একদল দুষ্কৃতী। ক্লাবের মূল দরজায় ভাঙচুর চালানো হয়। বাধা দিতে গেলেই গুলি চালে বলে অভিযোগ। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি গিয়ে লাগে ক্লাব সদস্যের গায়ে। পলাতক ৩ অভিযুক্ত। তবে দুষ্কৃতীদের ফেলে যাওয়া দুটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা সকলেই পার্ক স্ট্রিটের বাসিন্দা। আহত ক্লাবের সদস্য হাসপাতালে ভর্তি। আপাতত রাস্তার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

advt 19

Related articles

বিধানসভাতে ‘বাছাই’ নীতি, ব্রাত্য ‘জাগো বাংলা’-সহ একাধিক সংবাদমাধ্যম

অষ্টাদশ বিধানসভার (Legislative Assembly) প্রথম অধিবেশন শুরু হতেই সংবাদমাধ্যমের স্বাধীনতা (Press Freedom) নিয়ে বিতর্ক তুঙ্গে! বহুদিনের সংসদীয় প্রথা...

সিকিমের লাইফলাইনে ধস, দুর্ভোগে পর্যটক থেকে নিত্যযাত্রীরা

বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রোষের মুখে পড়ল পাহাড়ি যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টির জেরে সিকিমের (Sikkim) বিভিন্ন অংশে ভূমিধসের...

প্রায় আড়াই যুগ পর ভারতীয় ফুটবলারের গোল বিশ্বকাপে, চর্চায় ম্যাক্সিমিলিয়ানো

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (Fifa Football WC) কখনও অঘটন কখনও ভীষণ কাঙ্খিত ফলাফল। ব্রাজিল- পর্তুগাল যখন আটকে যাচ্ছে,...

WBJEEB-র ফল প্রকাশ, মেধা তালিকার প্রথম দশে কলকাতার জয়জয়কার

পরীক্ষা হওয়ার মাত্র ২৫ দিনের মাথায় প্রকাশিত হল ২০২৬-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEEB)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠক করে ফল...