Monday, June 15, 2026

‘দেশের জন্য ব্যাট হাতে সাফল্য পেয়ে আমি গর্বিত’ : মহম্মদ শামি

Date:

Share post:

সোমবার দ্বিতীয় টেস্টে( 2nd test) লর্ডসে( lords) ইংল‍্যান্ডের( England) বিরুদ্ধে ঐতিহাসিক জয় ভারতের( India)। ১৫১ রানে জো রুটদের( Joe Root) হারায় বিরাট কোহলির( Virat Kohli) দল, সৌজন্যে মহম্মদ শামি( Mohammad shami), যশপ্রীত বুমরাহ( jaspreet Bumrah) এবং মহম্মদ সিরাজ( Mohammad Siraj)। সিরাজের দুরন্ত বোলিং এবং শামি-বুমরাহের দুরন্ত ব‍্যাটিং-এ ভারতকে লড়াইয়ের জায়গায় আনেন তারা। তাই এই জয়ের পর নিজের ব‍্যাটিং নিয়ে মুখ খুললেন শামি নিজেই। টুইটারে লিখলেন, দেশের জন্য ব্যাট হাতে সাফল্য পেয়ে আমি গর্বিত।

ইংল‍্যান্ডের বিরুদ্ধে ৫৬ রান করে অপরাজিত থাকা শামি টুইটারে লেখেন,”পরিশ্রম করলে মাঠে তার ফল পাওয়া যায়। দেশের জন্য ব্যাট হাতে সাফল্য পেয়ে আমি গর্বিত। শেষ মুহূর্তে বুমরাহ যেভাবে সঙ্গ দিয়েছে অনবদ্য। বুমরাহের সঙ্গে জুটি বেঁধে দারুণ লাগল। লর্ডসে এই জয় বহু বছর মনে থাকবে। আমার কাছে এটা খুব বিশেষ মুহূর্ত। এই ম‍্যাচে সকলের থেকে অলরাউন্ড পারফরম্যান্স পাওয়া গিয়েছে। এটা একটা দারুণ জয়।”

আরও পড়ুন:প্রকাশিত হল আসন্ন টি-২০ বিশ্বকাপের সূচি, ২৪ অক্টোবর ভারতের মুখোমুখি পাকিস্তান

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...