Saturday, May 16, 2026

অগ্নিকাণ্ডের স্মৃতি কাটিয়ে ফের খুলল বাগড়ি মার্কেট, খুশি বিক্রেতারা

Date:

Share post:

অগ্নিকাণ্ডের স্মৃতি কাটিয়ে প্রায় তিন বছর পর খুলল কলকাতার বাগড়ি মার্কেট। মঙ্গলবার নতুন বাগড়ি মার্কেটের উদ্বোধন করেন কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু ও জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা।

প্রসঙ্গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর মাঝ রাতে আগুন লাগে বাগড়ি মার্কেটে। যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার কারণে আগুন ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়ে ছ’তলা মার্কেটে। ৩ দিন ধরে জ্বলতে থাকে বাজারটি। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। পুড়ে ছাই হয়ে যায় কয়েকশো দোকান। সেই থেকেই বন্ধ ছিল কলকাতার অন্যতম এই বাজারটি। চলছিল সংস্কারের কাজ। মঙ্গলবার ফের খুলল বাগড়ি মার্কেট। মার্কেটের ৯০০ দোকান ও অফিস ফের চালু হয়েছে। প্রায় তিন বছর পর দোকান খুলতে পারায় খুশি অনেক বিক্রেতাই।

আরও পড়ুন- মমতা-অভিষেক জুটি আগামী দিনে কীভাবে এগোয় দেখুন: মন্তব্য আপ্লুত সুস্মিতার  advt 19

 

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...