Saturday, May 16, 2026

বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহিলাদের পড়াশোনায় স্বীকৃতি, ঘোষণা তালিবানের

Date:

Share post:

অভয় দিলো তালিবান। প্রায় দু দশক পর আফগানিস্তানের ক্ষমতা এসেছে তালিবানের হাতে। দেশ দখলের পর প্রথম সাংবাদিক সম্মেলনে তারা জানিয়ে দিল, সমস্ত দেশের সঙ্গে শান্তি বজায় রেখে চলতে চায়। মঙ্গলবার প্রেসিডেন্ট ভবনের সামনে সাংবাদিক সম্মেলেনে তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানায়, ঘরে বাইরে কোথাও কোনও শত্রু রাখতে চায় না তালিবান। সকলকে শান্ত থাকার পাশাপাশি কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে তারা।

পাশাপাশি তালিবান মুখপাত্র আরও জানায়, দেশের মহিলাদের বিশ্ববিদ্যালয়-পর্যন্ত পড়াশোনাকে স্বীকৃতি দেবে তাঁরা। পাশাপাশি দেশের সরকারে মহিলাদের অংশগ্রহণকেও তাঁরা স্বাগত জানাচ্ছে। তারা তাদের ভূখণ্ড ড্রাগ-মুক্ত হিসেবে গড়ে তুলতে চায়। এবং তারা সংবাদমাধ্যমের স্বাধীনতাও মেনে নেবে তবে তা ইসলামিক বিধিনীতির সাপেক্ষে। সেই সঙ্গে তালিবানের আরও দাবি, পড়শি দেশের সঙ্গেও সম্পর্ক কোনও ভাবেই খারাপ করবে না তালিবান। সব মিলিয়ে কোনও প্রতিহিংসা নিয়ে যা তারা চলবে না, সেটাই বোঝাতে চেয়েছে তালিবান।

তালিবানে ‘সেকেন্ড-ইন-কম্যান্ডার’ মোল্লা আব্দুল ঘানি বেরাদর আগেই বলেছিলেন, তালিবানের পরীক্ষা এবার শুরু হতে চলেছে। সত্যিই শুরু হয়ে গেল। অন্তত এই সাংবাদিক বৈঠক থেকে সেটাই স্পষ্ট হয়ে উঠছে।

আরও পড়ুন- তালিবানি আগ্রাসনে লণ্ডভণ্ড আফগানিস্তান যেন রিফিউজি ক্যাম্প advt 19

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...