Monday, April 27, 2026

অভিষেকসহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay) এবং পাঁচ নেতানেত্রীর মামলায় খোয়াই থানার পুলিশ আপাতত কোনো চার্জশিট পেশ করতে পারবে না। এই মর্মে দিল ত্রিপুরা হাইকোর্টে (Tripura High Court)। বুধবার প্রধান বিচারপতি এই সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছেন পুলিশের কাছ থেকে। দু সপ্তাহ পর শুনানি আবার। এদিন আদালতে তৃণমূল (Tmc) নেতৃত্বের হয়ে সওয়াল করেন সিদ্ধার্থ লুথরা এবং বিশ্বজিৎ দেব। পুলিশের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু (Bratya Basu), দোলা সেন (Dola Sen), কুণাল ঘোষ (Kunal Ghosh), সুবল ভৌমিক, প্রকাশ দাসের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে। লুথরা বলেন, এসব ভিত্তিহীন। উল্টে সামনে আসে তেলিয়ামুড়া থানার মামলায় জামিনযোগ্য ধারায় সুদীপ রাহা, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য, আশিসলাল সিংসহ 14 জনকে ধরা হলেও জামিন না দিয়ে আটকে রাখা হয়। সেজন্যই অভিষেকরা যেতে বাধ্য হন। প্রধান বিচারপতি এ নিয়ে প্রশ্ন করলে সরকারপক্ষ যথাযথ উত্তর দিতে পারেনি। এরপর আদালত ওই মামলার নথিও পেশ করার নির্দেশ দেন। এর মধ্যে পুলিশ কোনো চার্জশিট পেশ করতে পারবে না। সম্ভবত 2 সেপ্টেম্বর পরবর্তী শুনানি হবে।

advt 19

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...