Monday, May 18, 2026

পেগাসাস নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নোটিস সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ফোনে আড়ি পাতা নিয়ে তদন্ত কমিশন গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ সেই তদন্ত কমিশন বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে৷ সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত৷
প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠিয়েছে৷ প্রধান বিচারপতি জানান, পেগাসাস নিয়ে মূল মামলার সঙ্গেই এটি শোনা হবে৷ আগামী ২৫ অগস্ট এই মামলার শুনানি হবে৷ প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু৷

আরও পড়ুন- অভিষেকসহ ছয় নেতার মামলায় চার্জশিটে স্থগিতাদেশ, রিপোর্ট তলব কোর্টের
গত মাসে দিল্লি যাওয়ার আগে পেগাসাস নিয়ে তদন্ত কমিশন তৈরির কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর এবং কলকাতা হাইকোর্টের . অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতিমর্য় ভট্টাচার্য রয়েছেন তদন্ত কমিশনের দায়িত্বে৷ মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিধানসভা ভোটের সময় প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ফোনেও নজরদারি চালানো হয়েছিল৷ তার পরই তদন্ত কমিশন গঠন করেন তিনি৷

advt 19

 

Related articles

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...