Sunday, May 3, 2026

রবীন্দ্রনাথ কালো ছিলেন তাই তার মা তাকে কোলে নিতেন না ! সুভাষ সরকারের এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কালো ছিলেন! সে কারণেই তাঁর মা এবং বাড়ির অনেকে কোলে নিতেন না রবীন্দ্রনাথকে! বিশ্বভারতীরঅনুষ্ঠানে নিজের রবীন্দ্র চর্চার কথা বলতে গিয়ে বুধবার এমন অবাস্তব মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। বিজেপি-র ‘ডাক্তারবাবু’র এ হেন মন্তব্যে জোরদার বিতর্ক তৈরি হয়েছে রাজ্য জুড়ে । বুধবার বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে আলাপচারিতা এবং সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন মন্ত্রী । তাঁর পাশে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিজেপি-র জেলা সভাপতি ধ্রুব সাহা এবং দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। সকলের উপস্থিতিতেই তিনি বলেন, ‘‘কবিগুরুর বাড়িতে চেহারাগুলো যদি দেখা যায়, সকলের গায়ের রং ধবধবে ফর্সা ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও গায়ের রং সত্যিকারের ফর্সা ছিল।’’ এর পর গায়ের রঙের প্রকার ভেদ বর্ণনা করতে গিয়ে মন্ত্রী বলেন, ‘‘ফর্সা সাধারণত দুই প্রকারের হয়। এক জন দেখবেন টকটকে হলুদ। আর এক জন লোক হচ্ছে ফর্সার মধ্যে একটু লাল ভাব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং দ্বিতীয় ধরনের। তাঁর মা এবং বাড়ির অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর কালো বলে তাঁকে কোলে নিতেন না। সেই রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের হয়ে বিশ্ববিজয় করেছেন।’’
এ প্রসঙ্গে রবীন্দ্র গবেষক বিজন ঘোষাল বলেন, যিনি এই মন্তব্য করেছেন তাঁর রবীন্দ্র জ্ঞান সম্পর্কে যথাযথ ধারণা নেই । তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।

advt 19

 

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...