Saturday, June 13, 2026

‘মাদার ডেয়ারি’ নয়, এবার থেকে ‘বাংলা ডেয়ারি’: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলায় যখন দুধ উৎপাদন হয় তখন বাইরের সংস্থার নামে সেই ডেয়ারির নাম হবে কেন? এবার থেকে তাই নাম হবে ‘বাংলা ডেয়ারি’। দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী সংস্থা ‘মাদার ডেয়ারি’ বদলে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘মাদার ডেয়ারি (Mother Dairy) বাংলার সংস্থা নয়। বাংলার চাষিরা দুধ উৎপাদন করেন। তাহলে বাংলা ডেয়ারি (Bangla Dairy) নাম রাখা হবে না কেন?’’

আরও পড়ুন- ত্রিপুরায় এবার আমরাই জিতব: স্পষ্ট বার্তা মমতার

মুখ্যসচিব ও প্রধান সচিবের সঙ্গে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কথা হয়ে গিয়েছে। রাজ্য সরকারই বাংলা ডেয়ারি চালাবে। বাংলা ডেয়ারিতে উৎকৃষ্ট মানের দুধ এবং দুগ্ধজাত দ্রব্য পাওয়া যাবে বলে জানান মমতা। এ ছাড়াও ডিম, মাছ, মাংসের উৎপাদন বাড়ানোয় রাজ্য সরকার জোর দেবে বলে জানান মমতা। রাজ্যে পোলট্রির সংখ্যা বাড়ানো হবেও বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। advt 19

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...