Thursday, June 4, 2026

ত্রিপুরায় এবার আমরাই জিতব: স্পষ্ট বার্তা মমতার

Date:

Share post:

“ত্রিপুরায় এবার আমরাই জিতব”- বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন প্রত্যয়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সম্প্রতি ত্রিপুরায় গিয়েছেন যুব তৃণমূল (YTMC) সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) কিন্তু যাওয়ার পর থেকেই তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনকী, মঙ্গলবার রাতে তাঁর হোটেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ত্রিপুরায় গণতন্ত্র আইন-শৃঙ্খলা কিছুই নেই। অরাজকতা চলছে।

সেখানকার প্রাক্তন স্পিকার জিতেন সরকার তাঁর সহযোগীদের নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছেন। তৃণমূল সুপ্রিমো তাঁর সেই আবেদনপত্র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। মমতা বলেন, বাংলার মানুষ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পায়। তা ত্রিপুরার মানুষের পাক সেটা তিনি চান। আগামী বিধানসভা নির্বাচনে সেখানে তৃণমূল (Tmc) সরকার গড়বে বলে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সোমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকী: শিখাকে ফোন মুখ্যমন্ত্রীর

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...