Wednesday, June 24, 2026

বিজেপির অনুষ্ঠান এড়ালেন নেতা-বিধায়করা, সাংবাদিকদের উপর মেজাজ হারালেন শুভেন্দু

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর নিজের এলাকায় ফিরতেই সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) জন্য একটি সম্বর্ধনার আয়োজন করেছিল বনগাঁ ( Bongao) বিজেপি (BJP)। সেখানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। যদিও এই অনুষ্ঠানে ছিলেন না বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার একাধিক নেতা ও জন প্রতিনিধি।

জানা গিয়েছে, আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও এই অনুষ্ঠানে আসেননি সাংগঠনিক জেলা সভাপতি মনস্পতি দেব, বাগদার বিধায়ক (Bagdah MLA) তথা সাংগঠনিক জেলার সহ-সভাপতি বিশ্বজিৎ দাস (Biswajit Das), দলের বনগাঁ পৌর মণ্ডলের (উত্তর) সভাপতি শোভন বৈদ্য- সহ জেলা নেতৃত্বের অনেকেই। মূলত, ব্যক্তিগত কারণ দেখিয়েই অনুষ্ঠানে আসেননি তাঁরা।

আরও পড়ুন:নজরে কাবুল, রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তান-লস্কর-জইশ- হক্কানি নিয়ে সতর্কবার্তা জয়শঙ্করের

এর আগে বনগাঁয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষদের কর্মসূচিতেও গরহাজির থেকেছেন এই নেতা-বিধায়কদের একটা বড় অংশ। অনুষ্ঠানের প্রধান দায়িত্বে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল।

সূত্রের খবর, দলবিরোধী কাজের অভিযোগে বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক এই দেবদাস মণ্ডলকে নাকি সম্প্রতি শো-কজ করেছিলেন মনস্পতি। বিশ্বজিৎ দাস-মনস্পতিদের সঙ্গে শান্তনুর অনুগামীদের আড়াআড়ি বিভাজন আরও প্রকট হচ্ছে।

অন্যদিকে, নেতা-বিধায়কদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফের মেজাজ হারান শুভেন্দু। তিনি বলেন, ‘‘এটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। এটা আমাদের কাজ। আমাদের দলের বিষয়।’’ সংশ্লিষ্ট মহলের দাবি একের পর এক জায়গায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে অনভিপ্রেত আচরণ করছেন শুভেন্দু। যা একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁকে মানায় না।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...