Wednesday, May 13, 2026

সংশোধনাগারে জায়গা নেই, ২৭১ নারায়ণী সেনা কর্মীকে নিয়ে সমস্যায় কর্তৃপক্ষ

Date:

Share post:

২৭১ জন নারায়ণী সেনা কর্মীকে নিয়ে সমস্যায় জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ । বৃহস্পতিবার এদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে জলপাইগুড়ি আদালত । আজ শুক্রবার ভোর রাত পর্যন্ত চলেছে সেই ২৭১ জন নারায়ণী সেনাকে জেলবন্দি করার প্রক্রিয়া । কর্তৃপক্ষ জানিয়েছে, একসঙ্গে ২৭১ জন আবাসিককে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে জেলবন্দি করার রেকর্ড আগে হয়নি । জেলের কোয়ারেন্টাইন ওয়ার্ড ভেঙে রাখা হচ্ছে নারায়ণী সেনাদের । নতুন করে একদিনে ২৭১ জন আবাসিক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ । যদিও পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের । নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করার জন্য আজ ৩০০ কিট আনা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন-  ভার্চুয়াল বৈঠকে ঐক্যের বার্তা, বিরোধী জোটের মধ্যমণি মমতা

বর্তমানে জেলে নতুন আবাসিক এলে আগে করোনা টেস্ট করিয়ে পরে জেলের ভেতর ঢোকানো হয় । কিন্তু গতকাল রাত গড়িয়ে যাবার ফলে ২৭১ জন নতুন আবাসিকদের করোনা পরীক্ষা করানো সম্ভব হয়নি ৷ কোভিডের কারণে জেল থেকে প্যারোলে প্রায় ২০০ জন আবাসিককে ছাড়া হয়েছে ঠিকই, কিন্তু নতুন করে ২৭১ জন বিচারাধীন আবাসিকদের কোথায় রাখা হবে তা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে ।

গতকাল বিকেলে ময়নাগুড়ি থেকে গ্রেফতার করা হয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকা নারায়ণী সেনাদের । ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত ৷ এরপর প্রিজন ভ্যানে করে জেলে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ কিন্তু এতজনকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ তার বদলে আদালতে আসা পুলিশের গাড়িতে করে সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় নারায়ণী সেনাদের । একে একে ২৭১ জনের নাম নথিভুক্ত করা, তাঁদের সঙ্গে থাকা জিনিসপত্র জমা রেখে জেলের ভেতরে ঢোকাতে রাত পেরিয়ে সকাল হয়ে যায় ।

advt 19

 

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...