Sunday, May 17, 2026

কাবুলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে তৈরি C-17 বিমান

Date:

Share post:

তালিবান কাবুল দখলের পর গত সোমবার বায়ুসেনার একটি বিশেষ বিমানে কাবুল থেকে উড়িয়ে আনা হয় ৪৫ জন ভারতীয়কে। তারপর থেকে কাবুল থেকে ভারতের উড়ান বন্ধ। এদিকে আফগানিস্তানের একাধিক অংশে আটকে পড়েছেন বহু ভারতীয়। সেইসব ভারতীয়দের ফিরিয়ে আনতে তৈরি বায়ুসেনার একটি C-17 ট্রান্সপোর্ট বিমান। কাবুল বিমানবন্দরে বেশিরভাগ ভারতীয় পৌঁছতে পারলেই কাবুল উড়ে যাবে সি-১৭ বিমান। কিন্তু প্রাণভয়ে ঘরেই বন্দি অনেকেই। তাই আপাতত প্রাণ হাতে করে বিমানবন্দর অবধি পৌঁছনো ছাড়া কোনও দিশা দেখতে পাচ্ছেন না তাঁরা।

আরও পড়ুন: ত্রিপুরা: রাখি বন্ধন উপলক্ষে অনাথ ও পথশিশুদের নিয়ে বিশেষ কর্মসূচি তৃণমূলের
সূত্রের খবর, ‘গত ১৭ ও ১৮ অগাস্ট দুটি বৈঠকে প্রধানমন্ত্রী সাফ নির্দেশ দিয়েছেন আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের যে কোনও উপায়ে ফিরিয়ে আনতে হবে।’ তাই ভারতীয়দের এয়ারলিফট করার ক্ষেত্রে সহায়তার জন্য আমেরিকার সঙ্গে প্রতিমূহূর্তে যোগাযোগ রেখে চলেছে দিল্লি। কাবুলের বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে প্রতি মুহূর্তের তথ্যও পাওয়া যাচ্ছে। একবার বায়ুসেনার গ্লোবমাস্টার গিয়ে কাবুল বিমানবন্দরে পৌঁছলেই কমপক্ষে ২৫০ জন ভারতীয়কে ওই বিমানে করে দেশে ফেরানো সম্ভব হবে বলে আশাবাদী দিল্লি।তবে তা নির্ভর করছে কতজন ভারতীয় তালিবানি পাহারা এড়িয়ে বিমানবন্দর পৌঁছতে পারে।
তালিবানরা কাবুল দখলের পর থেকে গোটা আফগানিস্তান দাপিয়ে বেরাচ্ছে তারা। এমনকী গোটা দেশজুড়ে সন্ত্রাস চালাচ্ছে তালিবানরা। এমতাবস্থায় কতজন ভারতীয় এতকিছুর পরেও বিমানবন্দরে পৌঁছতে পারবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

advt 19

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...