Wednesday, June 10, 2026

সেনাবাহিনীর স্টেডিয়ামের নামকরণ টোকিও অলিম্পিক্সের সোনা জয়ী নীরজ চোপড়ার নামে

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) সোনা জয়ী নীরজ চোপড়াকে( Neeraj chopra) এক অনন্য সম্মান দিতে চলেছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে তাঁর নামে। এমনটাই জানান হল সেনাবাহিনীর তরফ থেকে।

সোনা জয়ের পর একের পর এক সম্মান পাচ্ছেন নীরজ চোপড়া। এবার নীরজকে এক অনন্য সম্মান দিতে চলেছে ভারতীয় সেনা। পুনের সাউদার্ন কমান্ড আর্মি স্পোর্টস ইনস্টিটিউটের অ্যাথলেটিক্স স্টেডিয়ামের নামকরণ হতে চলেছে নীরজের নামে। প্রতিষ্ঠানের নাম হবে, নীরাজ চোপড়া আর্মি স্পোর্টস স্টেডিয়াম, পুনে ক্যান্টনমেন্ট।

আগামী ২৩ আগস্ট এই নামকরণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল এমএম নারভানে ও সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেনেন্ট জেনারেল জেএস নৈন।

এই নিয়ে সেনাবাহিনীর এক অফিসার বলেন,” এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের যেখানে প্রতিটি অ‍্যাথলিটকে প্রতিদিন অনুশীলন করানো হয়। আমরা প্রতিষ্ঠানটিকে উন্নত করছি। যেহেতু স্টেডিয়ামটি কোন বড়ও ব‍্যাক্তিতের নাম ছিলনা, তাই আমরা ভেবেছি এটি নীরজ চোপড়ার নামে নামাঙ্কিত করা হোক। যেহেতু অলিম্পিক্সে সোনা জিতে উনি এই প্রতিষ্টানেই এসেছিলেন।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...