Tuesday, May 26, 2026

কাবুলে সুরক্ষিত ভারতীয়রা, দাবি বিদেশমন্ত্রকের

Date:

Share post:

কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১৫০ জনকে আটক করেছিল তালিবান। জানা গিয়েছে, তাঁদের মধ্যে বেশিরভাগই ছিল ভারতীয়। আফগান সংবাদমাধ্যমের দাবি, আটকদের মধ্যে ছিলেন শিখ আফগানিরাও। বিদেশ মন্ত্রকের দাবি,কাবুলে সুরক্ষিত রয়েছেন ভারতীয়রা। সূত্রের খবর, কয়েক ঘণ্টা পর অপহৃতদের ছাড়লো তালিবান।

প্রথমে অভিযোগ অস্বীকার করে তালিবানরা দাবি করেছিল, সমস্ত ভারতীয়কে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অপহরণ করা হয়নি। ভারতীয়দের নিয়ে তালিবান দাবি করে, তাঁদের বিমানবন্দরের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তালিবানপ্র তরফে দাবি করা হয়, দ্বিতীয় গেট দিয়ে ভারতীয়দের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আগে সূত্র উল্লেখ করে জানানো হয়েছিল, যাঁদের তালিবান কব্জায় নিয়েছে, তাঁদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: নয়া নির্দেশিকায় সরল রেশন-আধার সংযুক্তিকরণ

শেষ খবর পাওয়া অবধি, ওই ১৫০ জনের পাসপোর্ট যাচাই করার পর তাদের ছেড়ে দিয়েছে তালিবানরা। তারা বর্তমানে কাবুলের হামিদ কারজ়াই বিমানবন্দরের দিকে রওনা দিয়েছে। বন্দিদের কোনও ক্ষতি করেনি তালিবানরা, এমনটাই সূত্রের খবর।

আফগানিস্তান দখলের পাঁচ দিনের মাথায় প্রবল প্রতিরোধের মুখে তালিবান। আফগানিস্তানের সংবাদমাধ্যম আভিস্কার দাবি, পাবলিক রেজিসট্যান্স ফোর্সের নেতা খেইর মহম্মদের দাবি, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ে তিন জেলা থেকে পিছু হঠেছে তালিবান। সংবাদ সংস্থার খবর, গুলি যুদ্ধে বেশ কয়েকজন তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে।

advt 19

 

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...