Friday, June 19, 2026

নয়া নির্দেশিকায় সরল রেশন-আধার সংযুক্তিকরণ

Date:

Share post:

রাজ্য সরকারের নয়া নির্দেশিকায় সরল হল আধার-রেশন (Adhar-Ration) সংযুক্তিকরণ পদ্ধতি। রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই এবার রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক (Link) করানো যাবে। রেশন কার্ডের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর লিঙ্ক করা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) জানিয়েছেন, নতুন নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের এই নির্দেশিকায় করোনা আবহে লিঙ্ক করানোর জন্য যেতে হবে না নিজের জেলায়। বাংলার যে কোনও প্রান্তে বসেই এই কাজ করাতে পারবেন উপভোক্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যা-ই থাকুক, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন।

আরও পড়ুন:ভিড় সামলাতে নয়া ডিভাইস: উৎসবে অত্যাধুনিক প্রযুক্তিতে সাজছে কলকাতা পুলিশ 

এই মুহূর্তে রাজ্যে ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তাঁদের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ। ত্রুটি থাকায় বা ব্যবহার না করায় প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এরাজ্যেও চালু হয়েছে ‘এক দেশ, এক রেশন’। তাই ভিন রাজ্যের যে কোনও বাসিন্দা মূলত পরিযায়ী শ্রমিকেরা রেশন তুলতে পারবেন।
advt 19

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...