Saturday, May 16, 2026

করোনা শূন্য ৭বিধানসভা, উপনির্বাচনের জন্য কমিশনকে রিপোর্ট দিতে চলেছে তৃণমূল

Date:

Share post:

করোনা বিধি (Kovid Protocal)মেনে বাংলা-সহ ৫ রাজ্যের বিভিন্ন কেন্দ্রের উপনির্বাচন (By-election) এবং বিধানসভা নির্বাচন (Assembly Elections) নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলির মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। চলতি মাসের ৩০ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলিকে নিজেদের মতামত জানাতে হবে। এ রাজ্যে আগামী নভেম্বরের মধ্যে যে ৭টি কেন্দ্রে নির্বাচন বা উপনির্বাচন (West Bengal By-Elections) হওয়ার কথা, সেই কেন্দ্রগুলিএই মুহূর্তে কার্যত কোভিড (Covid-19) শূন্য। বিধানসভা ভিত্তিক সেই তথ্য তুলে ধরেই নির্বাচন কমিশনকে একথা জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)।

এই মুহূর্তে উপনির্বাচন করার ক্ষেত্রে করোনা যে কোনও বাধা নয়, সেটা প্রমাণ নিয়েই বিধানসভা ভিত্তিক তথ্য কমিশনের কাছে তুলে ধরবে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন- ‘জাগোবাংলা’য় লেখার জন্য ছমাসের জন্য সাসপেন্ড অজন্তা

তাঁর কথায়, দল হিসাবে যথা সময়েই নিজেদের মতামত জানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের কাছে যদি কমিশন মতামত চেয়েছে, তথ্য তুলে ধরে সেটাও সময়মতো জানিয়ে দেওয়া হবে। advt 19

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...