Tuesday, February 3, 2026

কোভিড পরিস্থিতি ভালো, দ্রুত নির্বাচন হোক: মমতা

Date:

Share post:

নিয়ম অনুযায়ী নির্বাচনের ছমাসের মধ্যেই করতে হয় উপনির্বাচন। সেই হিসেবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পরেও কেটে গিয়েছে প্রায় চারমাস। কিন্তু এখনও উপ নির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বলেন, নির্বাচন কমিশনের উপনির্বাচনের দিন ঘোষণা করা উচিত। করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে, এই পরিস্থিতিতে নির্বাচন করা ভালো বলে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন-বিজেপির যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে বাংলা বঞ্চিত, ক্ষোভ

এরাজ্যে ৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, ২ কেন্দ্রে ভোট রয়েছে। নদিয়ার শান্তিপুর ও কোচবিহারের দিনহাটায় বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। ভবানীপুরের জয়ী তৃণমূল প্রার্থীও বিধায়ক পদ ছেড়েছেন।  উত্তর ২৪ পরগনার খড়দা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ফলে এই পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন হবে। এর পাশাপাশি, নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায়, ভোট গ্রহণ স্থগিত ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে। মুখ্যমন্ত্রী বলেন, “চার মাস হয়ে গেল এখনও ভোটের দিন ঘোষণা করল না নির্বাচন কমিশন (Election Commission)। এটা মানুষের
এটা গণতান্ত্রিক অধিকার।”

ইতিমধ্যেই কোভিড (Covid) পরিস্থিতিতে নির্বাচন বা উপনির্বাচন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির মতামত কী? জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ৫ রাজ্যের রাজনৈতিক দলগুলিকে এই চিঠি দেওয়া হয়েছে। ৩০ অগাস্টের মধ্যে উত্তর জানাতে হবে। তিনি বলেন, এখন রাজ্যে কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। এই অবস্থায় ভোট করা গেলে সেটা ভালো হবে।

advt 19

 

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...