Tuesday, February 3, 2026

ইস্টবেঙ্গলের পাশ থেকে শ্রী সিমেন্টের সরে যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ইস্টবেঙ্গলের( Eastbengal) পাশ থেকে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree cement) সরে যাওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( Mamata banerjee)। নবান্নে সাংবাদিক সম্মেলনে কোন রাগঢাক না করেই মুখ‍্যমন্ত্রী বললেন,” যেভাবে তারা শেষ মুহুর্তে সরে গিয়েছে, তা কখনই মেনে নেওয়া যায় না। আমাদের ক্ষোভ আমরা যথাযথ জায়গায় জানাব।

বেশ কয়েকমাস ধরেই শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবে চুক্তি জট নিয়ে সরগরম কলকাতা ময়দান। কিছুতেই সমস্যার সুরাহা না হওয়ায়, শেষমেশ সমস্যার সমাধানে এগিয় আসেন মধ্যস্থতাকারীরা। এরই মধ‍্যে সোমবার জানা যায় নবান্নে শ্রী সিমেন্ট একটি চিঠি দিয়ে জানিয়ে দেয় তারা সরে যাচ্ছে। স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে বিনিয়োগকারী সংস্থা। এই নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় বলেন,” যারা ছিল তারা আমায় জানিয়েছে যে আর করতে পারবে না, একেবারে শেষ মুহুর্তে। এটি খুবই খারাপ আচরণ। একটা ক্লাবকে এত দিন ধরে ঝুলিয়ে, শেষ মুহুর্তে এসে বলছে আমরা কিছু করতে পারব না, এটা খুবই খারাপ। আমরা এর জন্য দুঃখিত। কেন ছ’মাস, একবছর ধরে কথা চালিয়ে গেলন? এমনকি গত ১৬ তারিখও আমার সঙ্গে দেখা করে বলে গেল সব কিছু খুলে দেবে। তারপর এমন কি ঘটল, এমন কি রহস‍্য, যার জন‍্য বলে দিচ্ছে পারব না। চলে যাচ্ছি। ”

এরপাশাপাশি তিনি আরও বলেন,” ইস্টবেঙ্গল ক্লাবের একটা ঐতিহ্য আছে। আমরা চাই বাংলার তিন প্রধানই আইএসএল খেলুক। মোহনবাগান আইএসএল খেলছে আমারা খুশি। ইস্টবেঙ্গলও খেলুক এটাই চাই। আমরা খুবই বিরক্ত। সেই বিরক্তের কথা ওদের আমরা জানাব। আমরা চেষ্টা চালাব। সময় কম, আমি মনে করি ইস্টবেঙ্গলের বিপদের দিনে আমাদের সকলের এগিয়ে আসা উচিত।”

আরও পড়ুন:৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, বেছে নেওয়া হল মাঠও

 

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...