Thursday, June 25, 2026

৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ, বেছে নেওয়া হল মাঠও

Date:

Share post:

আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ( Durand Cup)। তার জন‍্য বেছে নেওয়া হল তিনটি মাঠ। যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও ডুরান্ড কাপ খেলা হবে মোহনবাগান মাঠ এবং কল‍্যানী পুরসভা স্টেডিয়ামে।

ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে এটিকে মোহনবাগান, এসসি ইস্টবেঙ্গল অংশ না নিলেও, অংশ নিচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব। মোট ১৬টি টিম এবারের টুর্নামেন্টে অংশ নেবে। একনজের দেখে নেওয়া যাক কোন কোন দল অংশ নিচ্ছে ডুরান্ড কাপে। আইএসএলের থেকে খেলবে পাঁচটি ক্লাব। এই পাঁচটি ক্লাব হল বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স, জামসেদপুর এফসি ও হায়দ্রাবাদ এফসি। আইলিগের থেকে খেলবে তিনটি ক্লাব।মহামেডান স্পোর্টিং ক্লাব, গোকুলাম কেরালা এফসি ও সুদেভা এফসি খেলবে এই টুর্নামেন্টে। এবং আইলিগ দ্বিতীয় ডিভিশনের দুটি ক্লাব এফসি বেঙ্গালুরু ইউনাইটেড ও দিল্লি এফসি ক্লাব অংশ নেবে ডুরান্ড কাপে। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর দুটি দল আর্মি রেড ও আর্মি গ্রিন, ভারতীয় নৌবাহিনী ও বিমানবাহিনী এবং আসাম রাইফেলস খেলবে এই টুর্নামেন্ট।

আরও পড়ুন:সম্পর্কের ইতি! ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট


 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...