Thursday, June 25, 2026

সম্পর্কের ইতি! ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট

Date:

Share post:

সম্পর্কের ইতি! ইস্টবেঙ্গলের ( EastBengal)স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree Cement)। যদিও এই বিষয়ে মুখ খোলেনি বিনিয়োগকারী সংস্থা।

শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্রে ইস্টবেঙ্গলের সই না করা নিয়ে বেশ কয়েক মাস ধরেই সরগরম কলকাতা ময়দান। কিছুতেই সমস্যার সুরাহা হচ্ছিল না দুই তরফেই। সমস‍্যা এত বাড়ে যে, শেষমেশ সমস্যার সমাধানে এগিয় আসেন মধ্যস্থতাকারীরা। তবে এতেও ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী সংস্থা মধ্যে চুক্তিজট কাটার কোনও লক্ষণই চোখে পড়ছিল না। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই তিক্ততা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে, নতুন করে সম্পর্ক টেনে নিয়ে যেতে আর রাজি নয় শ্রী সিমেন্ট। দীর্ঘ টানাপোড়েনে সম্পর্কের ইতি টানতে চাইছেন তারা। জল্পনা সেদিকেই। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিতে চলেছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট। যানা যাচ্ছে ইতিমধ্যে নাকি শ্রী সিমেন্টের পক্ষ থেকে ইমেলও করে দেওয়া হয়েছে ক্লাব কর্তাদের। যদিও এই বিষয়ে মুখ খোলেননি কেউ।

আরও পড়ুন:পরিবর্ত ফুটবলার হিসেবে সিরি-এ’র নতুন মরশুম শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...