Monday, June 22, 2026

যাত্রী পরিষেবার সঙ্গে সংগঠনও বাড়াবে তৃণমূল ইউনিয়ন

Date:

Share post:

যাত্রী পরিষেবা অটুট রেখেই তৃণমূল কংগ্রেসের সংগঠন বাড়ানোর কাজ করবে পরিবহন বিভাগের কর্মী ইউনিয়নগুলি। সোমবার রাজাবাজার ডিপোয় ট্রাম কোম্পানির বাস কর্মী ইউনিয়নের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অন্য বেশ কয়েকটি ইউনিয়নের নেতারা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আইএনটিটিইউসির রাজ্য সভাপতি হবার পর আরও সক্রিয় হয়েছে সংগঠনগুলি। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রমুখ। সংগঠকদের মধ্যে ছিলেন অশোক সরকার, মহম্মদ আসফাক।

আরও পড়ুন – কেন্দ্রের নয়া নিয়মের প্রতিবাদ, একদিনের প্রতীকী ধর্মঘটে স্বর্ণ ব্যবসায়ীরা

কুণাল বলেন,” বামজমানায় দীর্ঘকাল অবহেলিত হয়েছে ঐতিহ্যশালী ট্রাম। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মিস্বার্থ সুরক্ষিত রেখে সময়োপযোগী পদক্ষেপ নিয়ে এই ঐতিহ্যকে রক্ষণের কথা ভাবছেন।”

advt 19

 

Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...