Saturday, June 13, 2026

অনাস্থা প্রস্তাব পাশ, কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু

Date:

Share post:

কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান (Chairman) পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। মঙ্গলবার, তাঁর বিরুদ্ধে আনা হয় অনাস্থা প্রস্তাব। অস্থায়ী ভাবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান (Vice Chairman)।

কাঁথি সমবায় ব্যাঙ্কের মোট ১৮ ডিরেক্টরের (Director) মধ্যে ১০ জন এদিন ভোটাভুটিতে হাজির হন। তাঁদের সবাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ফলে শেষপর্যন্ত পরাজিত হন শুভেন্দু।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে চড় মারতাম : আপত্তিকর মন্তব্যের জের, গ্রেফতার হতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে

অভিযোগ, মামলা করে গত ৪ মাস ধরে ব্যাঙ্কের (Bank) কাজকর্ম আটকে রেখেছেন শুভেন্দু। এদিন দুপুর বারোটার পর ওই অনাস্থা প্রস্তাব পাস হয়। তারপর জরুরি বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণের কথা ঘোষণা করেন ব্যাঙ্কের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান। তাঁর অভিযোগ, গত চারমাস ধরে ব্যাঙ্কের পদ আঁকড়ে ছিলেন শুভেন্দু। এতে ঋণ দেওয়া-সহ ব্যাঙ্কের গ্রাহকদের বিভিন্ন কাজ আটকে ছিল।

advt 19

 

Related articles

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...