Saturday, June 13, 2026

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

Date:

Share post:

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। ‘আবার হাওয়া বদল’ ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই বার্তাই তুলে ধরলেন বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেন (Moonmoon Sen)। পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrara Chatterjee), রাইমা সেন (Raima Sen), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) অভিনীত ছবির স্পেশালি স্ক্রিনিং-এ এসে সদ্য বিধায়ক হওয়া অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা। রুদ্রনীলকে পাশে নিয়ে প্রবীণ অভিনেত্রীর মন্তব্য, “আমি ওকে আগেই বলেছিলাম, একজন দুর্দান্ত অভিনেতা। অভিনয়ের সময়ে রুদ্রনীল পুরো শরীর ব্যবহার করে। ধরুন কাউকে জড়িয়ে ধরার একটা দৃশ্য আছে। এমনও হতে পারে রুদ্রনীলের মুখ দেখা গেল না। কিন্তু ওর হাত ঠিক কাঁপবে।”

‘আবার হাওয়া বদল’ ছবিতে রাইমার বিপরীতে রয়েছেন পরমব্রত। কিন্তু মুনমুনকে দেখা গেল পুত্রসম তারকা বিধায়ক রুদ্রনীলের গাল টিপে স্নেহের চুমু দিতে। ছবি ভাইরাল হতে বিন্দুমাত্র সময় নেয়নি। মুনমুনের সংযোজন, “রুদ্রনীল যখন গান গাওয়ার দৃশ্যে অভিনয় করে, ওর গলার শিরাও ফুটে ওঠে।”।প্রবীণ প্রাক্তন তৃণমূল সাংসদ এবং নবীন বর্তমান বিজেপি বিধায়কের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সিনেমার ভাষা যে শিল্পীদের মধ্যে একটা আলাদা রকমের বন্ডিং তৈরি করতে পারে তা যেন আবার ধরা পড়ল। দুজনের আলাপচারিতা এখন নেটভূবনের চর্চার কেন্দ্রবিন্দুতে।

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...