Thursday, May 7, 2026

কাবুল থেকে ভারতে ফেরা ৭৮ জনের মধ্যে ১৬ জনের দেহেই করোনার থাবা, উদ্বেগে কেন্দ্র

Date:

Share post:

তালিবানদের হাত থেকে মুক্ত করতে আফগানিস্তান থেকে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবারও দেশে ফিরেছেন ৭৮ জন। চিন্তার বিষয় তাঁদের মধ্যে ১৬ জনের দেহেই করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। এনিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

করোনার তৃতীয় ঢেউ নিয়ে প্রহর গুণছে দেশবাসী। এরইমধ্যে তালিবানরা আফগানিস্তান দখলের পর আটক দেশবাসী সমেত বেশ কিছু আফগানদেরও দেশে ফিরিয়ে আনা হয়েছে। যাত্রীরা বিমানবন্দরে পৌঁছতেই করোনা পরীক্ষা করা হচ্ছে, দেওয়া হয়েছে পোলিও টিকাও। মঙ্গলবারই কেন্দ্রের তরফে জানানো হয়, এদিন  আফগানিস্তান ফেরত ৭৮ জনকেই কোয়ারেন্টাইনে রাখা হবে।কারণ দিল্লি বিমানবন্দরে পৌঁছতেই এঁদের করোনা টেস্ট করা হলে ১৬ যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। জানা গিয়েছে, আক্রান্তরা সকলেই উপসর্গহীন।

আরও পড়ুন:পঞ্জশিরে সালেহ বাহিনীর প্রতিরোধ, নাকাল তালিবানের বহু জঙ্গির মৃত্যু

সরকারি সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে তিনজন গ্রন্থিও রয়েছেন।যারা শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহিব কাবুল থেকে দিল্লিতে ফিরিয়ে এনেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নিজে সেই ধর্মগ্রন্থগুলি সংগ্রহ করতে যান।

উল্লেখ্য তালিবানরা কাবুল দখলের পর তাঁদের গ্রাস থেকে আটক দেশবাসীদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই ৬২৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদের মধ্যে ২২৮ জনই ভারতীয়। রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মী থেকে শুরু করে সাধারণ আফগান নাগরিকদেরও ঠাঁই দেওয়া হয়েছে। তবে এখনও সে দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে হাজার খানেক ভারতীয়। তাঁদের দেশে ফিরিয়ে আনতে জোরকদমে কাজ চলছে।

advt 19

Related articles

নিহত চন্দ্রনাথের ময়নাতদন্ত শুরু, খুনের ঘটনার তদন্তে আইজি-সিআইডির নেতৃত্বে SIT! 

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়কের চন্দ্রনাথ রথের (Chandranath Rath) ময়নাতদন্ত শুরু। সকাল সাড়ে দশটা নাগাদ...

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...