Saturday, March 14, 2026

‘ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল’ : দেবব্রত সরকার

Date:

Share post:

অবশেষে মিটল সমস্যা। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের( Mamata Banerjee) মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের( EastBengal)। বুধবারই যখন মুখ‍্যমন্ত্রী বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree Cement) এবং ইস্টবেঙ্গলকে নবান্নে বৈঠকে ডাকেন, তখনই বোঝা যাচ্ছিল সমস‍্যার সমাধান হয়ত এবার হতে চলেছে। আর হলও তাই। মুখ‍্যমন্ত্রী বুধবার নবান্নে সাংবাদিক সম্মলনে বললেন, আইএসএল খেলছে এসসি ইস্টবেঙ্গল। আর লাল-হলুদের স্পনসোর হিসাবে থাকছে শ্রী সিমেন্ট।

ক্লাবের পক্ষ থেকে এদিন বলা হয়,”পুরোনো টার্মশিটই এবার প্রযোয‍্য হচ্ছে। অর্থাৎ পুরনো চুক্তিতেই খেলবে ইস্টবেঙ্গল। অর্থাৎ ক্লাব হস্তান্তরের যে ব্যাপারটা নিয়ে গোড়া থেকেই সমস্যা দেখা দিয়েছিল, তা নাকি আপাতত মিটে গিয়েছে।

এদিন এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ” ফুটবল বাঁচল, ক্লাবও হস্তান্তর থেকে বাঁচানো গেল। আগের চুক্তিতেই আমরা আইএসএল খেলছি। মুখ‍্যমন্ত্রী অনেক ধন‍্যবাদ। লক্ষ লক্ষ লাল-হলুদ সমর্থকের কথা ভেবে মুখ্যমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় জট খুলেছে।”

সামনেই ৩১ আগস্ট। শেষ হবে ট্রান্সফার উইন্ডো। হাতে সময় কম। এর মধ‍্যে দল কীভাবে তৈরি হবে? এর জবাবে দেবব্রত সরকার বলেন,” অজিত বন্দ্যোপাধ্যায় একটা দল তৈরি করে রেখেছেন। যদি শ্রী সিমেন্ট চায়, তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত। দল গড়ার জন্য আমাদের প্রাক্তন ফুটবলাররাও সাহায্য করতে পারেন।”

শুরু হয়ে গিয়েছে কলকাতা লিগ। ৩১ আগস্ট ভবানীপুরের সঙ্গে প্রথম ম‍্যাচ এসসি ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল কি কলকাতা লিগ খেলবে? এর জবাবে লাল-হলুদের শীর্ষ কর্তা বলেন,” কলকাতা লিগ একটি ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। আমরা চাই কলকাতা লিগ খেলুক দল। আমরা ওদের সঙ্গে এই ব‍্যাপারে কথা বলব।”

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের, খেলবে আইএসএল

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...