Tuesday, June 23, 2026

সমালোচক কমল খানের বিরুদ্ধে মানহানির মামলা অভিনেতা মনোজ বাজপেয়ীর 

Date:

Share post:

ফের আইনি মারপ্যাঁচে জড়ালেন চলচ্চিত্র সমালোচক ও অভিনেতা কমল আর খান (film critic Kamal R Khan)। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করলেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী (Bollywood Actor Manoj Bajpayee) । এর আগে বলিউডের আরেক অভিনেতা সলমন খানও (Salman Khan) কমলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন । সেসময় অভিযোগ ছিল ভাইজান ছবিটিকে নিয়ে কমল নাকি বিকৃত মন্তব্য করেছিলেন । ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় কমলের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে ইন্দোর আদালতে। মনোজের আইনজীবী পরেশ এস যোশী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টিকে অপরাধমূলক মানহানির মামলা হিসেবে দেখার জন্য মনোজ আদালতের কাছে আবেদন জানিয়েছে ।

মনোজ অভিনীত জনপ্রিয় শো ‘দ্য ফ্যামিলি ম্যান’কে  সফট পর্নোগ্রাফির সঙ্গে তুলনা করেছেন কমল। অভিযোগ অভিনেতা মনোজ বাজপেয়ী স্ত্রী ও কন্যাকে নিয়ে কুমন্তব্য করেছেন কমল । এখানেই শেষ নয়। মনোজের কন্যার রিলেশনশিপ স্টেটাস নিয়েও সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি।

মনোজের অভিযোগ, টুইটের মাধ্যমে মনোজের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন কমল। এর বিরুদ্ধে ইন্দোর আদালতে অপরাধমূলক মানহানির মামলা করেছেন মনোজ।

advt 19

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...