Friday, June 5, 2026

শেষ মুহূর্তে দলগঠনে নেমেও সমস্যায় এসসি ইস্টবেঙ্গল

Date:

Share post:

হাতে সময় কম। এরই মধ‍্যে গোছাতে হবে দল। তাই দলগঠনের জন‍্য মরিয়া এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। একাধিক ফুটবলারের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলতে শুরু করছে তারা। তবে কথাবার্তা এগালেও, মূলত কয়েকটি বিষয়ে সমস্যায় পড়েছে এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। যার ফলে দলগঠনেও সমস্যায় পড়েছে লাল-হলুদ শিবির।

সূত্রের খবর, অরিন্দম ভট্টাচার্য, প্রণয় হালদারসহ বেশ কিছু ফুটবলারকে প্রস্তাব দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। তাঁরা দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চাইলে, তাতে রাজি নয় এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। কারণ হল বাজেট এবং চুক্তির সময়সীমা। সূত্রের খবর, চলতি বছর একেবারেই কম বাজেটে দলগঠন করতে চাইছে শ্রী সিমেন্ট। বড় বাজেটে চুক্তি করতে চাইছে না ইনভেস্টোর কোম্পানি। এছাড়াও জানা গিয়েছে কোন ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করতে নারাজ তারা। কারণ পরের মরশুমে আদৌ তারা থাকবেন কীনা তা নিয়ে রয়েছে সন্দেহ। যার ফলে এক মরশুমের জন‍্যই ফুটবলারদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইছে তারা। আর এখানে অনেক ফুটবলার বেঁকে বসছেন।

সূত্রের খবর এই দুই কারণে প্রণয় এবং অরিন্দমরা এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে একপ্রস্থ কথা বলেও পিছিয়ে পড়ছেন তাঁরা। এত কিছুর মধ‍্যেও এসসি ইস্টবেঙ্গল আশাবাদী এই সমস্যার সমাধান করে ভালো দলই তৈরি করবে এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট।

আরও পড়ুন:রুপো জয় ভাবিনাবেনের, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রী থেকে সচিন, সেহবাগদের

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...