Saturday, June 6, 2026

ফের তৃণমূলে সক্রিয় শিখা মিত্র, ঘাসফুল শিবিরে আনুষ্ঠানিক যোগদান!

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে ফের তৃণমূলে ফিরলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রয়াত সোমেন মিত্রর (Somen Mitra) স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক শিখা মিত্র (Sikha Mitra)। আজ, রবিবার সাংসদ মালা রায় (Mala Roy) এবং চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের (Nayana Banerjee) উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন তিনি। শিখা মিত্রর সঙ্গে এদিন তৃণমূলে যোগ দিলেন AICC-র দুই সদস্য শুভ্রা ঘোষ এবং অমিত ঘোষ।

শিখা মিত্রের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে মালা রায় বলেন, “শিখা মিত্রকে বঙ্গ জননীতে পদ দেওয়া হবে।” আর নিজের পুরোনো ঘর তৃণমূলে ফিরে শিখা মিত্র (Sikha Mitra) বলেন, “আমি কোনও দিন তৃণমূল ছাড়িনি। কিছু বিষয়ে দলের সঙ্গে মতের অমিল হয়েছিল। দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু তৃণমূল ছেড়ে অন্য কোনও রাজনৈতিক দলের পতাকা হাতে তুলে নিইনি। আমি তৃণমূলেই ছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আমায় শ্রদ্ধা করে। আমায় ভালোবাসে। মমতা নিজে ফোন করে খোঁজ নিয়েছে। তৃণমূলে ফের সক্রিয় হই, সেটা ওর ইচ্ছা ছিল।”

দীর্ঘ ৬ বছর পর ফের ঘাসফুল শিবিরে শিখা মিত্র। এদিন আনুষ্ঠানিক যোগদানে প্রচুর অনুগামী এসেছিলেন শিখাদেবীর সঙ্গে। সম্প্রতি সোমেন মিত্রের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁকে ফোনও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বাড়ি গিয়ে কথা বলেছিলেন মালা রায়। এদিন শিখা মিত্র আরও বলেন, “এ রাজ্য শুধু নয়, এ দেশে মমতার বিকল্প নেই। মমতা নন্দীগ্রামে হেরে যাবে এটা বিশ্বাসযোগ্য নয়।”

এদিকে শিখা মিত্র তৃণণূলে ফিরলেও, এখনও কংগ্রেসেই রয়েছেন তাঁর পুত্র রোহন মিত্র। তিনি কবে তৃণমূলে যোগ দেবেন? উত্তরের শিখা মিত্র বলেন, “এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আমাদের পরিবারে কে কোন রাজনীতি করবে এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সুতরাং, এ বিষয়ে আমার কিছু বলার নেই। রোহনের রাজনৈতিক সিদ্ধান্ত সে নিজেই নেবে ”

advt 19

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...