Sunday, June 7, 2026

সুস্মিতার হাত ধরে অসমে ৬০০জন জোড়া ফুলে

Date:

Share post:

পাখির চোখ ২০২৪। তার সঙ্গে আছে ত্রিপুরা। একথা স্পষ্ট করেছেন তৃণমূল (Tmc) নেতৃত্ব। তবে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কংগ্রেস (Congress) সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev)। আর তারপরেই হাওয়া ঘুরেছে অসমে (Assam)। সেখানেও পালে হাওয়া জোড়া ফুলের। বাংলার পর এবার ত্রিপুরার পাশাপাশি অসমও টার্গেট তৃণমূলের। সেই কাজে তৃণমূলের তুরুপের তাস সদ্য দলে যোগ দেওয়া সুস্মিতা দেব।

রবিবার, অসমের শিলচরে সুস্মিতার উপস্থিতি চলে তৃণমূলে যোগদান। রীতিমত ভিড় করে জোড়া ফুল শিবিরে যোগদানে প্রক্রিয়া চলে। শিলচরে সুস্মিতা হাত ধরে ৬০০ জন অন্যান্য দল থেকে তৃণমূল যোগ দেন। সুস্মিতা দেব তৃণমূলে যোগ দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই অসমে দলে যোগদানের উৎসাহ বাড়ছে বলে মত নেতৃত্বের।

ত্রিপুরাতেও সুস্মিতা দেবকে তৃণমূলের মুখ করার আবেদন জানিয়েছে সে রাজ্যের নেতৃত্ব। কারণ, উত্তর-পূর্বাঞ্চলে সুস্মিতার পরিচিতি। অসমে প্রবল জনপ্রিয় তিনি। দীর্ঘদিন মহিলা কংগ্রেস সভাপতির পদ সামলেছেন। এ হেন সুস্মিতা তৃণমূলে যোগ দেওয়ার পরই অসমে কংগ্রেস ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে।

advt 19

 

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...