Monday, May 18, 2026

ফের বড় ধাক্কা বিজেপিতে, তৃণমূলের ফিরছেন বাগদার বিজেপি বিধায়ক

Date:

Share post:

ভোটের আগে দলবদলে যে চোরাস্রোত শুরু হয়েছিল রাজ্য রাজনীতিতে। তা এখন উল্টো পথে বইতে শুরু করেছে। সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপি বিধায়ক(BJP MLA) তন্ময় ঘোষ(Tanmay Ghosh)। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ভাঙন শুরু হল গেরুয়া শিবিরে। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে(TMC) ফিরছেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস(Biswajit Das)। শোনা যাচ্ছে আজ বিকেলে তৃণমূলে যোগ দেবেন তিনি। শুধু তাই নয় দক্ষিণ দিনাজপুরের আরও এক বিজেপি বিধায়ক যোগ দিতে পারেন ঘাসফুল শিবিরে।

২০১৯ সালে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ দাস। তবে সক্রিয়ভাবে তিনি কাজ করলেও দলের একাংশ তাকে ভালভাবে নেয়নি। একুশের নির্বাচনে রাজ্যে বিজেপি ধরাশায়ী হওয়ার পর সুর বদলান এই বিধায়ক। রাজ্য বিধানসভা অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে। মুখ্যমন্ত্রীর ঘরে এক দফা বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকের মত নেতৃত্বরা। পরিস্থিতি যে খারাপ দিকে যাচ্ছে অনুমান করে ঘর বাঁচাতে নামে বিজেপিও। ওই বিধায়কের সঙ্গে এক দফা বৈঠক করেন কৈলাস- মুকুল। তবে সে বৈঠকে যে চিড়ে ভেজেনি তা কার্যত স্পষ্ট। শোনা যাচ্ছে আজ বিকেলেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিশ্বজিৎ। যদিও বিধায়ক নিজে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পেয়েছিল গেরুয়া শিবির। তবে নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় বাংলায় বিজেপি বিধায়েক সংখ্যা দাঁড়িয়ে ৭৫-এ। এরপর দল ছেড়েছেন মুকুল রায়, তন্ময় ঘোষ। এবার বিশ্বজিৎ দাস ও দক্ষিণ দিনাজপুরের আরও এক বিধায়ক দলত্যাগের সিদ্ধান্ত নিশ্চিতভাবে বিজেপিকে চাপে ফেলে দিচ্ছে ক্রমশ।

advt 19

 

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...