Tuesday, June 2, 2026

এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প অসমে, ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

Date:

Share post:

অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে ‘ডিটেনশন ক্যাম্প’ (Detention Camp) তৈরির কাজ শেষ করতে হবে। নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের (Guwahati HighCourt)। আইনি বিচারে ‘বিদেশি’ হিসেবে চিহ্নিতদের ওই ক্যাম্পে রাখা হবে।
জানা গিয়েছে, অসমের গোয়ালপাড়ায়, দুধনৈ নদীর ধারে এটি এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প। বিভিন্ন সংশোধনাগারের একাংশকে এখন ডিটেনশন ক্যাম্প হিসেবে চালু করেছে অসম সরকার। সেখানে বন্দি প্রায় ১৭৭ জন বিদেশিকে গোয়ালপাড়ার ওই ক্যাম্পে স্থানান্তরিত করা হবে অক্টোবর মাসে।

আরও পড়ুন- এবার দুয়ারে পুরসভা কর্মসূচি শুরু তুফানগঞ্জে
আদালত নির্দেশ দিয়েছে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। ওই সময়সীমা শেষ হচ্ছে অক্টোবরের প্রথম সপ্তাহে।
২০১৮ সাল থেকেই অসম পুলিশের হাউজিং বিভাগের তত্ত্বাবধানে এই ক্যাম্প তৈরির কাজ চলছে। গোয়ালপাড়া জেলার দুধনৈ নদীর ধারে প্রায় ২৫ একর জমি নিয়েছে অসম সরকার। সেখানেই তৈরি হচ্ছে ‘বিদেশি’দের বন্দি রাখার ডিটেনশন ক্যাম্প।
ক্যাম্প তৈরিতে বরাদ্দ করা হয়েছে ৪৬ কোটি টাকা। প্রায় ৩ হাজার বন্দিকে এক সঙ্গে রাখা যাবে এই ডিটেনশন ক্যাম্পে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে। ১৭টি আবাসের মধ্যে দু’টি আবাস থাকবে সম্পূর্ণভাবে মহিলাদের জন্য। থাকবে প্রাথমিক স্কুল, লাইব্রেরি, হাসপাতাল, ডাইনিং হল, কিচেন ইত্যাদি। ১২০টি বাথরুম এবং টয়লেট থাকবে এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প।

advt 19

 

Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...