Monday, May 18, 2026

নদিয়ায় ৫৭ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০২১ সালের মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় যে সমস্ত কৃতী ছাত্র-ছাত্রীরা সম্মানের সঙ্গে সফল হয়েছেন আজ নবান্ন সভাগৃহ থেকে তাঁদের সংবর্ধিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভার্চুয়ালি এই সংবর্ধনা অনুষ্ঠানে সকল কৃতী ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার পাশাপাশি আগামীতে তাঁদের সাফল্য কামনা করেন মুখ্যমন্ত্রী। এদিন নদিয়া জেলায় ৫৭ জন কৃতী ছাত্র-ছাত্রী এদিন সংবর্ধিত করা হয়।

আরও পড়ুন-বড় ঘোষণা: গণেশ চতুর্থী, দিওয়ালিসহ সমস্ত উৎসব ঘরে বসে পালনের নির্দেশ কেন্দ্রের

রানাঘাট মহকুমায় সংবর্ধনা দেওয়া হয় ১৪ জন কৃতী ছাত্র-ছাত্রীকে। এদিন রানাঘাট মহকুমা শাসকের অফিসে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক,মানপত্র ও কিছু উপহার।

ছাত্র-ছাত্রীদের হাতে বৃহস্পতিবার এই সমস্ত সামগ্রী তুলে দেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার। রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি ছাত্র ছাত্রীরা।

advt 19

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...