Friday, June 19, 2026

স্বাস্থ্যসাথী কার্ডের ভর্তিতে টালবাহানা নয়: হুগলিতে সরকারি-বেসরকারি হাসপাতালকে নির্দেশ

Date:

Share post:

হুগলিতে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোনো রকম টালবাহানা চলবে না। স্বাস্থ্যসাথীর কার্ডের রোগীদের ফেরানো চলবে না। বৃহস্পতিবার, জেলাশাসকের কার্যালয়ে এই নির্দেশ দিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। ছিলেন জেলার সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল আধিকারিকরা, এডিএম হেল্থ, সমস্ত এসিএমওএইচ, এসডিও টিপি-এর আধিকারিকরা, জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ।

বৈঠকে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন “এটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, এটা নিয়ে কোনওরকম টালবাহানা চলবে না। রোগী ফেরানো চলবে না।” জেলার প্রতিটা নার্সিংহোমের সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে রেট চার্ট প্রকাশ করতে হবে এবং জেলা হেল্প লাইন এবং কমপ্লেন হেল্প লাইন নাম্বার চালু করার প্রস্তাব দেন। এর পাশাপাশি শ্রীরামপুর সাব ডিভিশনের কিছু নার্সিংহোমকে রোগী ফেরানোর অভিযোগে সতর্ক করেন।

আরও পড়ুন- ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার দক্ষিণ-পূর্ব রেলের দুই অফিসার

advt 19

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...